মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মোবারক হোসেন নাদিম
বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এ সময় মনোহরদী থানাধীন খিদিরপুর বাজারের তিন রাস্তার মোড়ে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় সোবাহান (৪১) ও মনসুর (২৪) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।