ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টার:
ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরা চালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকল ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার এর সভাপতিত্বে এ আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মাদক, শিক্ষার ও ফুয়েলের উপর গুরুত্ব দিয়ে সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার,ফুলবাড়ী থানার ওসি মাহামুদ হাসান নাঈম, মৎস্য অফিসার হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন,মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন,একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হাফিজুর ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,উপজেলা ছাত্রদল ও যুবদল নেতা জামান হাসু,উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল মালেক, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলুসহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।