ফুলবাড়ী উপজেলার চরাঞ্চলে ঈদ উপহার বিতরণ
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ
১৮ মার্চ, বুধবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার টাপুর চড়ে গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে লাচ্ছা সেমাই ও চিনি বিতরণ করা হয়।
উক্ত ঈদ উপহার বিতরণ করেন রংপুর অঞ্চলের মেঘ বাড়ি হাউজিং-এর চেয়ারম্যান এমদাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য এসরাইল হোসেন, শিক্ষক গোলাম মর্তুজা বকুল, আঃ হক সহ আরো অনেকে।
গরীব দুস্থ ও অসহায় মানুষদেরকে এই ঈদের জন্য সেমাই চিনি দিয়ে যিনি সহযোগিতা করলেন তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুবিধা ভুগীরা।