হাতিবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিবান্ধা উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) হাতিবান্ধা কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু তাহের, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি রমজানের শিক্ষা, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে নায়েবে আমির জনাব মোঃ হাবিবুর রহমান, মোঃ শহিদুল ইসলাম নিরু, মোঃ আব্দুল মান্নান এবং হাবিবুর রহমান সাতা উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিবান্ধা উপজেলা শাখার আমীর জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।