রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ঈদ সামগ্রী প্রদান
পরিশুদ্ধ আত্মায় মানবিক কল্যাণে উদ্বুদ্ধ হয়ে প্রতি বছরের মতো এবারও রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ অর্ধশতাধীক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।
১৭ই মার্চ ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে গরীব-দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদ উপদেষ্টা আনওয়ারুল ইসলাম রাজু, সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ, বর্তমান সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী, সাহিত্য সম্পাদক আফজাল হোসেন, সহ-সাহিত্য সম্পাদক মেহেদী মাসুদ, সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট সাজ্জাদ উর জামান, সহ-শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক পূর্ণিমা রাজ, জীবন সদস্য আব্দুল কুদ্দুস, মীরা রায়, মিন্টু প্রমুখ।
পবিত্র ঈদুল ফিতরের পূর্বে পরিষদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রংপুরের সুধী সমাজ।