রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৫৭তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৫৭তম সাহিত্য বৈঠক ২৭শে মার্চ ২০২৬ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি ড.নাসিমা আকতার।"সামাজিক সম্প্রীতি রক্ষায় খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম" শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
স্বরচিত কবিতা পাঠ এবং পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন, সাহিত্যিক, শিক্ষাবিদ অধ্যাপক আতাহার আলী খান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন পরিষদ উপদেষ্টা, লেখক এড.মাসুম হাসান। স্বরচিত কবিতা পাঠ করেন কবি আতাউল করিম অতুল,সুফি জাহিদ হোসেন, আজিজুল হক মোল্লা,আফরোজা বেগম, জাহাঙ্গীর আলম ও শাহীন হোসেন।
নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করেন মল্লিকা শর্মা। ফরহাদ মাজহারের কবিতা আবৃত্তি করেন মেহেদী মাসুদ। নিজের লেখা সঙ্গীত পরিবেশন করেন কবি, গীতিকার, সুরকার শরীফ আহমেদ।
বৈঠকে কবি সুফি জাহিদ হোসেন তার লেখা কবিতার বই" তুমি,আমি, প্রেম" পরিষদকে উপহার হিসেবে প্রদান করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহমিদ হাসান হামীম, ইয়াসির আরাফাত ফুয়াদ প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
খবর বিজ্ঞপ্তির।