রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৬১তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
ডিডি - ডেস্ক রিপোর্ট
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৬১তম সাহিত্য বৈঠক ২৪শে এপ্রিল ২০২৬ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সাবেক সভাপতি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু। স্বরচিত কবিতা পাঠ করেন পরিষদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সোবহান, উপদেষ্টা অধ্যাপক আতাহার আলী খান, কবি খন্দকার মাহফুজার রহমান, আফজাল হোসেন,ও আব্দুর রাজ্জাক।
কবিতা আবৃত্তিতে অংশ নেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ, সাধারণ সম্পাদক মামুন উর রশিদ ও জীবন সদস্য আফরোজা বেগম। কবি আফজাল হোসেনের লেখা কবিতা"বিপর্যস্ত মানবাধিকার" নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
বাঙালি সংস্কৃতি ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন পরিষদ উপদেষ্টা, লেখক এড.মাসুম হাসান, ডা.সমর্পিতা ঘোষ,সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ, সঙ্গীত সম্পাদক পুষ্পজিৎ রায়। সঙ্গীত পরিবেশন করেন জি এস বাপ্পন। পঠিত লেখাগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করেন সাহিত্য সম্পাদক আফজাল হোসেন।
সাধারণ সম্পাদক বৈঠকে ঘোষণা করেন আগামী ১লা মে ২০২৬ শুক্রবার সন্ধ্যায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, সাবেক এমপি, পরিষদের জীবন সদস্য সদ্য প্রয়াত সামসুদ্দোহা-কে নিবেদিত সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মোল্লা।
সঞ্চালনায় ছিলেন পরিষদের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম।