সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল বিজয়ী
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল বিজয়ী
সিলেট।।
আসন নং -২২৪ সুনামগঞ্জ -১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুল ৬৮ হাজার ৮৩৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ ৯১ হাজার ৬১০ ভোট পেয়েছেন। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা পুরুষ-নারী-তৃতীয় লিঙ্গ সহ ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন