হাতীবান্ধায় সাংবাদিকের উপর হামলা! ক্যামেরা পারর্সন গুরুত্বর আহত
মোঃ আব্দুল আউয়াল বাবু
স্টাফ রিপোর্টার
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে সংবাদের তথ্য সংগ্রহের সময় গ্লোবাল টাইমস নিউজ ২৪ এর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম ও তার ক্যামেরাম্যান মোঃ ইমরান হাসান জুয়েল হামলার স্বীকার হয়।
গুরুত্বর আহত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা গেছে দুপুর ২টার সময় সংবাদ সংগ্রহের জন্য ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ আব্দুল কাদেরের বাড়িতে যান, তথ্য সংগ্রহের এক পর্যায়ে তারই দুই ছেলে সুজন ও শাওন সংবাদ সংগ্রহের মোবাইল ও ক্যামেরা মাইক্রোফোন কেঁড়ে নিয়ে ভেঙ্গে ফেলে এবং এলোপাতাড়ি ভাবে রড দিয়ে মারডাং করতে থাকে।
এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় ক্যামেরাম্যান ইমরান হোসেন জুয়েলকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য নিয়ে আসে স্থানীয় জনতা।
এ নিউজ লেখা পর্যন্ত হাতীবান্ধা থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।