হাতীবান্ধায় প্যাথলজি বিভাগের কার্যক্রমের উদ্বোধন ও মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগের কার্যক্রমের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, বিএনপির অন্যতম নেতা এম শাহেদুজ্জামান কোয়েল, সদস্য সচিব আফজাল হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সহ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন,পোস্ট আছে কিন্তু একজনও নাই কোথাও আবার মেশিন আছে অপারেটর নাই ঔষধ নাই এটি হচ্ছে বাংলাদেশের অবস্থা। নতুনভাবে ৪৮ তম বিসিএস এ ডাক্তার নিয়োগ কার্যক্রম চালুর ফলে এলাকার সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সবাইকে টিম ওয়ার্ক কাজ করার আহ্বান জানান।