লাউড়েরগড় সীমান্তের মাদক কারবারি আটক
তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
বিদেশি মদের চালান সহ লাউড়েরগড় সীমান্তের মাদক কারবারি আনোয়ার হোসেনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব)।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে জব্দকৃত মদের চালান সহ মামলা দায়ের পুর্বক সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আটক আনোয়ার জেলার তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তের সীমান্ত গ্রাম লাউড়গড়ের হারুন মিয়ার ছেলে।
এরপুর্বে শুক্রবার সন্ধায় র্যাব-৯,সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টগল দল উপজেলার লাউড়গড় সীমান্ত গ্রামের আনোয়ার হোসেনের বসতঘরের শয়নকক্ষ থেকে বিভিন্ন ব্রান্ডের ৫৯ বোতল বিদেশি মদ জব্দ করে।
শুক্রবার রাতেই র্যাবের অভিযানে থানা (পুলিশ পরিদর্শক) আনিছুজ্জামান বাদী হয়ে তাহিরপুর থানায় আনোয়ারের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিস্ট ধারায় মামলা দায়ের করেন।